Posts

প্রণোদনার ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক, যেসকল প্রবাসী পাবেন এই সুবিধা

Image
  প্রবাসে মারা যাওয়া বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা যে ক্ষতিপূরণ পাবেন, তা বৈধ পথে দেশে আনলে তার বিপরীতেও প্রণোদনা সুবিধা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগদানকারী প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ অর্থ বৈধ পথে দেশে এলে তার বিপরীতে বিদ্যমান হারে প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়া হবে। সে ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ বিদেশ থেকে প্রেরিত অর্থের আয়ের উৎস নিশ্চিত হতে হবে। সেই সঙ্গে বিদেশ থেকে প্রেরিত অর্থ বৈধ পথে দেশে আসার সঙ্গে সঙ্গে টাকায় রূপান্তর করতে হবে। বাংলাদেশ ব্যাংক এ-ও জানিয়েছে যে নতুন এই সিদ্ধান্ত নির্দেশনা জারির পর থেকে কার্যকর হবে। অর্থাৎ নতুন এই সিদ্ধান্তের আগে প্রবাসে মারা যাওয়া বা দুর্ঘটনায় ক্ষতি...

হেফাজতের নতুন কমিটি গঠন, সভাপতি ও সম্পাদক হলেন যিনি...

Image
  হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে মাওলানা জুনায়েদ আল হাবিবকে, সাধারণ সম্পাদক করা হয়েছে মাওলানা মামুনুল হককে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত খাস কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করে এই কমিটি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন– হেফাজত মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান, নায়েবে আমির আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, আল্লামা জসিম উদ্দীন, আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, আল্লামা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, ড. আহমাদ আব্দুল কাদের, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হারুন ইজহার, মাওলানা মীর ইদরিস, মুফতি সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠ...

পুতুলের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

Image
   প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতির শীর্ষ নেতৃত্বে আসার তেমন সম্ভাবনা দেখছেন না। গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এবারের জাতিসংঘ সফরে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে রয়েছেন তাঁর মেয়ে এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ পুতুল। ফলে তিনিও শেখ হাসিনার হাত ধরে রাজনীতির বড় মঞ্চে আসছেন কিনা তা নিয়ে সাংবাদিক মহলে চলছে জল্পনা-কল্পনা। বিষয়টি জানতে ওই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীকে। নিউইয়র্কে সেই বিষয়টি খোলাসা করলেন প্রধানমন্ত্রী। প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলা মিট দ্য বাংলাদেশ প্রেসের এই আয়োজনের অধিকাংশ জুড়েই ছিল নিষেধাজ্ঞা আর নির্বাচনের প্রসঙ্গ। মার্কিন ভিসানীতির ঘোর সমালোচনা করে শেখ হাসিনার আশ্বাস, ভয় পাওয়ার কিছু নেই। এ সময় অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল দলের নেতৃত্বে আসছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে শেখ হাসিনা জানান, তার (পুতুল) নেতৃত্বে আসার সম্ভাবনা খুবই কম। প্রধানমন্ত্রী বলেন...

পুতুলের বাংলাদেশে আসা নিয়ে এবার যা জানা গেল

Image
  অক্টোবরে ঢাকায় পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলনের ভেন্যু বদলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল এই সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন কি না এমন আলোচনার মধ্যে এই সিদ্ধান্ত এল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। গণহত্যার দায়ে হাসিনার বিরুদ্ধে তদন্ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। এরমধ্যে কিছু মামলায় অভিযুক্ত করা হয়েছে বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে। এমন পরিস্থিতিতে অক্টোবরে পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলন ঢাকায় হবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কারণ পুতুল ঢাকায় এলে তাকে গ্রেফতার করা হবে কি না এ নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে আপাতত এমন কোনো সমীকরণ নিয়ে ভাবতে হচ্ছে না। ঢাকার একটি সূত্র নিশ্চিত করেছে, ঢাকার পূর্ব ঘোষিত সম্মেলন হবে ভারতের নয়াদিল্লিতে। ফলে পুতুলকেও আসতে হচ্ছে না। সূত্রটি বলছে, আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর নয়াদিল্লিতে সম্মেলনটি হবে। ঢাকা এবং দিল্লির কূটনীতিক সূত্রের ভাষ্য, আন্তর্জাতিক প...

জানা গেল কী হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর

Image
  ২৬ সেপ্টেম্বর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা শোনা যাছে। একেক জন একেক কথা বলছেন। কেউ কেউ মজা করছেন, আবার কেউ আসলে কি হবে তা জানতেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, টেলিগ্রামের একটি অ্যাপ আসলে এই আলোচনার নেপথ্যে। টেলিগ্রামভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে ২৬ সেপ্টেম্বর। গেমিং বটটির নাম ‘হামস্টার কমব্যাট’। যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি (কয়েন, কি ইত্যাদি) অর্জন করা যায়। ফেসবুক, এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন। তারা দাবি করেছেন, ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন। তবে এর সত্যতা যাচাই করা যায়নি। আবার কেউ কেউ বলছেন, টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে। মাঝেমধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকের কারণে ‘হামস্টার কমব্যাট’ বেশি পরিচিতি পেয়েছে। এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন, যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত, তাহলে মানুষ আর কাজ করত না! তাদের প্রশ্ন, হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে যদি ...

যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন সমন্বয়ক হাসনাত!

Image
  এক বছর আগে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সমন্বয়ক হাসনাত তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে এসব কথা বলেন। পোস্টটিতে তিনি বলেন, কাছে আসার 'রঙিন দিনেরা', ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্পে পরিণত হওয়ায় জীবন থেকে মৃত্যুই পরম কাঙ্খিত বলে মনে হয়েছিল তার।সকাল ৭ টার দিকে করা তার এই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো : "আমি যেকোনো সময় আত্মহত্যা করতে পারি। ঠিক যতগুলো কারনে আমার বন্ধু মনজু গতকাল এসএম হলে আত্মহত্যা করেছে,আত্মহত্যা করার জন্য আমার কাছেও ঠিক ততোগুলো কারন রয়েছে। উদ্যাম তারুণ্য-পেরোনো প্রান্তিক বয়সে এসে, সেন্ট্রাল লাইব্রেরির নির্জনতায় বসে মাঝে-মাঝে আমি ভাবি- আমি এখন পরিচয়হীন,পরিচর্যাহীন-বেকার। আমি না ছাত্র, না পেশাজীবী। না কারো দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার এখন হয়েছে, না আমার দায়িত্ব নিতে সমাজের আর আগ্রহ রয়েছে। অর্থাভাবে ভীষণভাবে জর্জরিত। আত্মবিশ্বাস ভয়াবহ তলানিতে। মানুষিকভাবেও ভীষণ বিপর্যস্ত। কাটছাট করে এই দুর্মূল্যের বাজারে সত্তর টাকায় সারাদিন পার করতে হয়। 'কড়...

যেসব জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হলো

Image
  দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারণ করা জেলা পরিষদ চেয়ারম্যানদের তালিকা দেখতে এখানে   ক্লিক   করুন। এদিকে, স্থানীয় সরকার বিভাগ থেকে আরেকটি প্রজ্ঞাপনে ৪৯৫টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে আইন সংশোধনের এ উদ্যোগ নেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কীকরণ আদেশ জারি

Image
  দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বসাধারণের জ্ঞাতার্থে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি ক‌রে‌ছে স‌রকার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, ৫ আগস্ট, ২০২৪ তারিখে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতন হলে দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। গণঅভ্যুত্থান দমন করতে পতিত সরকার নিষ্ঠুর বল প্রয়োগ করলে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। দীর্ঘদিনের দুঃশাসনে বহু মানুষ অপহরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো নানা নির্যাতনের শিকার হয়েছে। ফলে, বিদায়ী সরকারের প্রতি জনমনে প্রচণ্ড ক্ষোভ বিরাজমান। অন্তর্বর্তীকালীন সরকার এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর। ‘উদ্বেগের সাথে লক্ষ করা যাচ্ছে যে, সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সেই সময়ে কিছু অতি উৎসাহী এবং স্বার্থান্বেষী মহল আইন নিজের হাতে তুলে নেবার এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনি তল্লাশি, লুটপাট, চাঁদাবাজ...

সরকারি কর্মচারীদের জন্য বিরাট দুঃসংবাদ

Image
  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেছেন, ‘এতদিন তো অনেক কথা শুনেছেন—জিরো টলারেন্স, হাতি-ঘোড়া। এসব শুনে লাভ নেই, আমি বলতেও চাই না। যেখানে যেটা করার আমরা করতে পিছপা হবো না। সরকারের সব স্তরের কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে, যারা দেবেন না তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে।’ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মোখলেস উর রহমান বলেন, ‘আমরা মনে করি, কীভাবে হিসাব দিতে হবে তা নির্ধারণে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটিও করা হয়েছে। সম্পদের হিসাব দিলে দুর্নীতি কমে আসবে। সম্পদের হিসাব বছরে একবার দিতে হবে।’ তিনি বলেন, ‘সম্পদের হিসাব জমা না দিলে কী হবে সেটা আমরা অবশ্যই বলে দেবো-দণ্ডটা কী হবে, তার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে। সম্পদের হিসাব জমা না দিলে খবর আছে, সোজা কথা। আইনানুগ খবর আছে। খবরটা কী সেটা যখন চিঠি (ফরম) দিবো তখন বলে দেবো।’ শিক্ষা পদ্ধতি সংস্কারে যৌথভাবে কাজ করতে চায় চীন এই সিনিয়র সচিব বলেন, ‘এতদিন তো অনেক কথা শুনেছেন—জিরো টলারেন্স, হাতি-ঘোড়া। এসব শুনে লাভ নেই, আমি বলতেও চাই না। যেখানে যেটা করার আ...

গুলশানে ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে রেখেছে র‍্যাব

Image
  ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে রাজধানীর গুলশানে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে রেখেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান আজ শুরুর পরই সেখানে অভিযানে গেছে র‍্যাব। মঙ্গলবার রাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস। র‍্যাব সদর দপ্তরের পরিচালক পর্যায়ের এক কর্মকর্তা জানান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই তার কার্যালয়ে গেছে র‍্যাবের একটি দল। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

যে তিন এলাকায় আজ রাতেই যৌথ অভিযান

Image
  পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে আজ রাতেই সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাতেই সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশের যৌথ অভিযান পরিচালনা করবে। প্রয়োজনে পরবর্তীতে যৌথ অভিযানে যোগ দেবে র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রফিকুল ইসলাম বলেন, কারখানাগুলোয় যাতে করে শ্রম অসন্তোষের মতো পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যারা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চায় তারা কেউ পোশাক শ্রমিক না। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোচনা করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে।

পরিবর্তন হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট

Image
  পরিবর্তন হচ্ছে বাজরে প্রচলিত ৫, ১০ ও ২০ টাকার নোট। এসব টাকার কাগুজে নোট অনেক দুর্বল তাই এটা দ্রত পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। উপদেষ্টা আরও জানান, এ মাসের শেষে বা আগামী মাসে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পুনর্বিবেচনার জন্য বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হতে পারে। এছাড়া বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় নেওয়া প্রকল্পগুলো উচ্চ পর্যায়ের বৈঠকে পুনর্বিবেচনা করা হবে। এছাড়া দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে বলেও জানান অন্তর্বর্তী অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

Image
  চলতি মাসের (সেপ্টেম্বর) জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ সেপ্টেম্বর) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এর আগে, গত মাসে (আগস্ট) ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। উল্লেখ্য, ২০২৩ সালে পাঁচ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। বিপরীতে বেড়েছিল ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

যেসব ব্যাংকে টাকা রাখাই বিপদ, ফেরত নাও পেতে পারেন

Image
  একসময় ব্যাংকের বিভিন্ন সূচক তথা ক্রেডিট রেটিং, ক্যামেলস রেটিং, মূলধন পরিস্থিতি, খেলাপি ঋণের হারসহ নানা বিষয় বিবেচনা করা হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে টাকার নিরাপত্তায় এসব সূচক গুরুত্ব হারিয়েছে। কারণ, দেশে রেটিং প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ফলে খারাপ ও দুর্বল ব্যাংকগুলোও ভালো রেটিং পাচ্ছে। আবার নানা সুযোগ-সুবিধার কারণে আদায় না হলেও অনেক ঋণকে খেলাপি হিসেবে দেখাচ্ছে না কিছু ব্যাংক। ফলে কোন ব্যাংক ভালো, আর কোন ব্যাংক খারাপ, তা সহজে বলা খুব কঠিন। এদিকে দুর্বল ১৪টি ব্যাংকে পর্যবেক্ষক ও সমন্বয়ক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই ১৪ ব্যাংকের বাইরে সব ব্যাংক যে ভালো, তা-ও বলা যাবে না। কোন ব্যাংকে টাকা রাখবেন, তা বাছাইয়ে কয়েকটি পরামর্শ দিয়েছেন কয়েক ব্যাংকার। তারা বলছেন, গ্রাহকেরা টাকা জমানোর সময় সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের দিকে খেয়াল রাখতে পারেন। যেই ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাবমূর্তি যত বেশি স্বচ্ছ, সেই ব্যাংক ততটাই নিরাপদ। প্রতিটি ব্যাংকের ওয়েবসাইটে পরিচালকদের নাম ও পরিচয় দেওয়া থাকে। পাশাপাশি কোন ব্যাংকের বড় গ্রাহক কারা, অর্থাৎ আমানতের টাকা ব্যাংক কাকে দিচ্ছে, তা...

যখন জ্ঞান ফেরে তখন দেখি একটি বদ্ধ কক্ষে লাশের স্তূপে আমি আটকে আছি

Image
  গত ৫ আগস্ট সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একদিকে ছাত্র-জনতা অন্যদিকে দুই থেকে আড়াইশো পুলিশের অবস্থান। হঠাৎই গুলি ছুড়তে শুরু করে পুলিশ। তখন অনেকেই গুলিবিদ্ধ হন। আমারও ডান চোখে, মাথা ও শরীরে ছররা গুলি লাগে। আমি সড়কে লুটিয়ে পড়ি। ওই সময় পুলিশের একটি দল আমার কাছে এসে পেটাতে শুরু করে। এক চোখে গুলি লাগে, আরেক চোখে বুট (জুতা) দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তিনি বলেন, ‘যখন জ্ঞান ফেরে তখন দেখি একটি বদ্ধ কক্ষে লাশের স্তূপে আমি আটকে আছি। আমার শরীরের ওপর কারও মাথা, কারো হাত-পা ও দেহাংশ। এক চোখে গুলি লাগায় সেটি দিয়ে কিছুই দেখতে পারছিলাম না। অন্য চোখে আবছা আলোয়ে লাশগুলো দেখতে পারছিলাম। তখন আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করি। তখন দুজন পুলিশ আমাকে টেনে বের করে লোকচক্ষুর আড়ালে রাস্তায় ফেলে দিয়ে আসে। কিছুক্ষণ পর আমার চিৎকারে একজন বৃদ্ধ লোক এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়।’ পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাইবোনের মধ্যে শ্রাবণ বড়। ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন্সের জেল-রোড কাশর এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে। আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষা...

করুণ মৃ.ত্যু হলো জামায়াত নেতার

Image
  লাঠির আঘাতে জামায়াতে ইসলামী বাংলাদেশ নওগাঁর সাপাহার উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ হিল কাফির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জামায়াত নেতা সাপাহার উপজেলার কাওয়াভাসা গ্রামের মাও. আব্দুর রহিমের ছেলে। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ জানান, শুক্রবার (৩০ আগস্ট) রাতে দলীয় কার্যালয় থেকে মিটিং শেষে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন আব্দুল্লাহ হিল কাফি। পথে উপজেলার সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ি থামিয়ে দেয়। এরপর দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দলীয় কিছু লোকজন ওই পথ দিয়ে যাওয়ার সময় তাকে সড়কের ওপরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা আরও একজন গুরুতর আহত হয়। ওসি আরও জানান, এ বিষয়ে সাপাহার থানায় একটি হত্যাসহ ছিনতাইয়ের মামলা হয়েছে।

নির্বাচন নিয়ে যা জানাল প্রধান উপদেষ্টা

Image
যৌক্তিক সময়েই জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন ইসলামি দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে ইসলামি দলগুলোর প্রতিনিধিরা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। নেতারা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়। তারা জানান, সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করা, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচনী ব্যবস্থাসহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবিও উপস্থাপন করেছেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা যৌক্তিক সময়ে সব কিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও মন্তব্য করেন নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন ড. মুহাম্মদ ইউনূস। এদিন বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী...

বিএনপির যে নেতাকে বহিষ্কার করা হলো

Image
  ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। এবার বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম তাজুল ইসলামকে বহিষ্কার করেছে দল। শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম তাজুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাব রাখলেন মাওলানা মামুনুল হক

Image
  অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু করেছন। আজ শনিবার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৩টা থেকে চলছে মতবিনিময়। সিরিজ মতবিনিময়ের প্রথমেই সাতটি ইসলামি দল অংশ নেয়। তার মধ্যে ছিল বাংলাদেশ খেলাফত মজলিসও। দলটির আমীর মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মাওলানা মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন। মতবিনিময় শেষে গণমাধ্যমে মাওলানা মামুনুল হক বলেন, প্রধান উপদেষ্টাকে তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে–একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এমন প্রস্তাবনাসহ ছয় দফা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। মামুনুল হক বলেন, ৫ মে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে নিহতসহ সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছি। ৫ মে ও এর পরবর্তী সময়ে হেফাজতে ইসলাম সমমনা দলগুলোর নেতাদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো একমাসের মধ্যে নিষ্পত্তি করার দাবি জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ...