Posts

Showing posts from August, 2024

যখন জ্ঞান ফেরে তখন দেখি একটি বদ্ধ কক্ষে লাশের স্তূপে আমি আটকে আছি

Image
  গত ৫ আগস্ট সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একদিকে ছাত্র-জনতা অন্যদিকে দুই থেকে আড়াইশো পুলিশের অবস্থান। হঠাৎই গুলি ছুড়তে শুরু করে পুলিশ। তখন অনেকেই গুলিবিদ্ধ হন। আমারও ডান চোখে, মাথা ও শরীরে ছররা গুলি লাগে। আমি সড়কে লুটিয়ে পড়ি। ওই সময় পুলিশের একটি দল আমার কাছে এসে পেটাতে শুরু করে। এক চোখে গুলি লাগে, আরেক চোখে বুট (জুতা) দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তিনি বলেন, ‘যখন জ্ঞান ফেরে তখন দেখি একটি বদ্ধ কক্ষে লাশের স্তূপে আমি আটকে আছি। আমার শরীরের ওপর কারও মাথা, কারো হাত-পা ও দেহাংশ। এক চোখে গুলি লাগায় সেটি দিয়ে কিছুই দেখতে পারছিলাম না। অন্য চোখে আবছা আলোয়ে লাশগুলো দেখতে পারছিলাম। তখন আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করি। তখন দুজন পুলিশ আমাকে টেনে বের করে লোকচক্ষুর আড়ালে রাস্তায় ফেলে দিয়ে আসে। কিছুক্ষণ পর আমার চিৎকারে একজন বৃদ্ধ লোক এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়।’ পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাইবোনের মধ্যে শ্রাবণ বড়। ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন্সের জেল-রোড কাশর এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে। আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষা...

করুণ মৃ.ত্যু হলো জামায়াত নেতার

Image
  লাঠির আঘাতে জামায়াতে ইসলামী বাংলাদেশ নওগাঁর সাপাহার উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ হিল কাফির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জামায়াত নেতা সাপাহার উপজেলার কাওয়াভাসা গ্রামের মাও. আব্দুর রহিমের ছেলে। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ জানান, শুক্রবার (৩০ আগস্ট) রাতে দলীয় কার্যালয় থেকে মিটিং শেষে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন আব্দুল্লাহ হিল কাফি। পথে উপজেলার সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ি থামিয়ে দেয়। এরপর দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দলীয় কিছু লোকজন ওই পথ দিয়ে যাওয়ার সময় তাকে সড়কের ওপরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা আরও একজন গুরুতর আহত হয়। ওসি আরও জানান, এ বিষয়ে সাপাহার থানায় একটি হত্যাসহ ছিনতাইয়ের মামলা হয়েছে।

নির্বাচন নিয়ে যা জানাল প্রধান উপদেষ্টা

Image
যৌক্তিক সময়েই জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন ইসলামি দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে ইসলামি দলগুলোর প্রতিনিধিরা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। নেতারা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়। তারা জানান, সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করা, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, নির্বাচনী ব্যবস্থাসহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবিও উপস্থাপন করেছেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা যৌক্তিক সময়ে সব কিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও মন্তব্য করেন নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন ড. মুহাম্মদ ইউনূস। এদিন বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী...

বিএনপির যে নেতাকে বহিষ্কার করা হলো

Image
  ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। এবার বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম তাজুল ইসলামকে বহিষ্কার করেছে দল। শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম তাজুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাব রাখলেন মাওলানা মামুনুল হক

Image
  অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শুরু করেছন। আজ শনিবার (৩১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৩টা থেকে চলছে মতবিনিময়। সিরিজ মতবিনিময়ের প্রথমেই সাতটি ইসলামি দল অংশ নেয়। তার মধ্যে ছিল বাংলাদেশ খেলাফত মজলিসও। দলটির আমীর মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মাওলানা মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন। মতবিনিময় শেষে গণমাধ্যমে মাওলানা মামুনুল হক বলেন, প্রধান উপদেষ্টাকে তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে–একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এমন প্রস্তাবনাসহ ছয় দফা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। মামুনুল হক বলেন, ৫ মে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে নিহতসহ সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছি। ৫ মে ও এর পরবর্তী সময়ে হেফাজতে ইসলাম সমমনা দলগুলোর নেতাদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো একমাসের মধ্যে নিষ্পত্তি করার দাবি জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ...

বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে যা জানাল ভারত

Image
  ভিসা না পাওয়ায় গত ২৬ আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্য ভিসাপ্রত্যাশী বিক্ষোভ করেন। এদিন স্লোগা‌নে-স্লোগা‌নে তারা বলতে থাকেন- “এক দফা এক দা‌বি, ভিসা চাই ভিসা চাই, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, ভিসা দে নই‌লে টাকা ফেরত দে।” এ ঘটনার চারদিন পর আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা ও এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে। তাদের কার্যক্রম চলছে সীমিত পরিসরে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদান স্বাভাবিক হবে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, “আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন ও শাসন ফিরে আসবে, তখন আমরা ভিসা নিয়ে পুরিপূর্ণ কাজ শুরু করব।” এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা এবং বাংলাদেশ সরকারের তাকে ফেরত চাওয়ার ব্যাপারেও কথা বলেছেন রণধীর জসওয়াল। তিনি জানিয়েছেন, হাসিনা খুবই স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন। এর বাইরে তাদের কাছে আর কোনো খবর নেই। এসব ছা...

ভ্যানে নিথর দেহের স্তূপের ভিডিওটি সম্পর্কে জানা গেল

Image
    সম্প্রতি ভ্যানে নিথর দেহের স্তূপের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত কয়েকজন ব্যক্তির। যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে ভিডিওটি ভাইরাল হবার পর ঘটনাটি কোথায় ঘটেছে, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যান জানায়, ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার। শুক্রবার (৩০ আগস্ট) রাতে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি ভ্যানে কয়েকটি মরদেহ স্তূপ করে রাখা হয়েছে। পাশাপাশি আরেকটি মরদেহ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশ। পরে একটি পোস্টার দিয়ে মরদেহগুলো ঢেকে ফেলা হয়। এ সময় আরও কয়েকজন পুলিশকে আশপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায়। রিউমার স্ক্যান জানায়, নিথর দেহের স্তূপের বহুল আলোচিত ভিডিওটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ঘটনা। ৫ আগস্ট বিকেলে এই ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থলের আশপাশে থাকেন এমন দুইজন দাবি করেন, ভিডিওর দেয়ালে যার পোস্টার দেখা যায় তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়া। জানা গেছে, দেয়ালের এই পোস্টার এখন আর নেই। ৫ অগাস্টের পরপরই ...

নির্বাচন প্রসঙ্গে জামায়াতের সমালোচনা করে যা বললেন বিএনপির দুদু

Image
  জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে জামায়াত ইসলামীর অবস্থানের সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, কেউ কেউ বলছেন, বন্যায় ভাসছি, আবার এখন নির্বাচনের দরকার কি? যারা যেমন তারা তেমনই কথা বলবেন। কিছু মানুষ আছে, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও ১৯ টা সিট পায়, আমাদের থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা তিনটা সিট পায়, তারা ভোট তো ভয় পাবেই, এটা অস্বাভাবিক কিছু না। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ এক অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে; আমরা এই মুহুর্তে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না। জাতিয় ক্রাইসিস চলছে, রক্তের দাগ, ক্ষতবিক্ষত হওয়া শহিদ পরিবারগুলো, বিভিন্ন জেলায় বন্যার কবলে পড়ে পড়েছে। এটাকে আমরা এই মুহূর্তের রাজনীতি হিসেবে নিয়েছি। এটাকে কেউ যদি রাজনীতি বলে রাজনীতি, আবার কেউ যদি বলে মানবিক দায়িত্ব ...

বন্যার পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসনা’

Image
  উত্তর-পূর্ব আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসরের সঙ্গে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আসনা’য় পরিণত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরের দিকে এটি কেন্দ্রীভূত হয়েছে। এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘আসনা’ দিয়েছে পাকিস্তান। ঘূর্ণিঝড়টি বর্তমানে ভারতের গুজরাটের ভুজ অঞ্চল থেকে ১৯০ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে এবং পাকিস্তানের করাচি থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এটি আগামী দুইদিন ভারতীয় উপকূল থেকে দূরে উত্তর-পূর্ব আরব সাগরের ওপর দিয়ে ওমানের দিকে অগ্রসর হতে পারে। ইতোমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের গুজরাট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। গুজরাটের কচ্ছ জেলা কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের বাড়ি ছেড়ে স্কুল বা অন্যান্য স্থিতিশীল ভবনে আশ্রয় নিতে বলেছে। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দ্বারকা, মোরবি, বরোদাসহ একাধিক জেলায় সেনাবাহিনী নামিয়ে বিপর্যয় মোকাবিলা করতে হচ্ছে। ভারতের আবহাওয়াবিদরা বলছেন, বর্ষার মৌসুমে এ অঞ্চলে ঘূর্ণিঝড় বিরল। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী প্রতিরোধের জন্...

বিএনপির সঙ্গে দ্বন্দ্ব মেটাতে চান জয়, যা বললেন ফখরুল

Image
  গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশে পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। এরপর নোবেলজয়ী ড. ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে শেখ হাসিনার পতনের পর থেকেই বিএনপির সঙ্গে পুরনো সব দ্বন্দ্ব মেটাতে প্রস্তাব করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জয়ের এমন প্রস্তাব নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় গণতন্ত্রে বিশ্বাস করে। সরকার পতনের পর চেয়ারপারসনও বলেছেন- আমরা প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা সৌহার্দ্য, ভালোবাসা এবং সুসম্পর্কের রাজনীতি করতে চাই। কিন্তু একই সময়ে জনগণের কাছে জবাবদিহি একটা বড় বিষয়। আমরা যে কাজগুলো করেছি জনগণ তো তার জন্য আমাদের বিচার করবে। আজকে আওয়ামী লীগকে তার গত ১৫ বছরের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। দেশের রাজনীতি, অর্থনীতিকে কিভাবে তারা ধ্বংস করেছে, তার জন্য তাকে তো জবাবদিহি করতে হবে। তারা জবাবদিহি করে গণতান্ত্রিকভাবে রাজনীতি করলে আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা বিশ্বাস করি- যেকোনো দলের যেকোনো ব্যক্তির রাজনী...

ড. ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠকের তারিখ ঘোষণা

Image
  অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহ পর বিএনপির ভোট নিয়ে আলোচনার দাবির মধ্যে দেশের দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে বসতে চলছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ আগস্ট) বিকাল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় শুরু হবে বলে উপদেষ্টা দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন। রাত ৮টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা মতবিনিময়ের কথা রয়েছে প্রধান উপদেষ্টার দৈনন্দিন সূচিতে। শুক্রবার (৩০ আগস্ট) উপদেষ্টা দপ্তরের ওই কর্মকর্তা বলেন, আমরা সব রাজনৈতিক দলকেই মতবিনিময়ে চাইছি। মতবিনিময়ে আগ্রহীরা সবাই আসবে। দলগুলোর সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবেন। এর আগে বৃহস্পতিবার দেশ ‘সংস্কার’ প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখব, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। বর্তমানে দেশে ৪৫টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এর বাইরে আলোচিত জামায়াতে ইসলামীসহ অনেক দল ও মোর্চা নিব...

শেখ হাসিনার আশ্রয় নিয়ে মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে কথাবার্তা শুরু ভারতের

Image
  কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওইদিন তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। তার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয়, হারিয়ে গেছে শেখ পরিবার। ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়তে শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র ৪৫ মিনিট। ভারতের সর্বশেষ সরকারি বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার এবারের ভারতে আসাটা ছিল ‘সাময়িক’। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত ৬ আগস্ট দেশের পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে এ প্রসঙ্গে ‘ফর দ্য মোমেন্ট’ (তখনকার মতো) কথাটা ব্যবহার করেছিলেন – এবং তারপর থেকে সরকার আর এ বিষয়ে নতুন করে কোনো ভাষ্য দেয়নি। তার কারণ হলো, শেখ হাসিনাকে নিরাপদ কোনো তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা এখনো পুরোদস্তুর অব্যাহত আছে। তবে সেটা যদি চট করে সফল না-ও হয়, তাহলে দিল্লিও তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ‘যতদিন খুশি’ ভারতে রাখতে কোনো দ্বিধা করবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার কথায়, ‘উই আর হোপিং ফর দ্য বেস্ট, প্রিপেয়ারিং ফর দ্য ওয়র্স্ট!’ অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ভারত এখনো আশা করছে শেখ হাসিনার ক্ষেত্রে সবচেয়ে ভালোটাই ঘটবে (তৃতীয় কোনো বন্ধু দেশে ত...

এবার তারেক রহমানের কঠোর হুশিয়ারি

Image
  জনগণের সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দলের নাম ভাঙ্গিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। বিএনপিতে কোন দুষ্কৃতিকারীর ঠাই নাই। বৃহস্পতিবার থেকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের প্রথম দিনে রংপুর বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। এ সময় তিনি জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন

মেয়েদের হোস্টেলের ওয়াশরুমে গোপন ক্যামেরা, ৩০০ ছবি-ভিডিও ফাঁস

Image
  মেয়েদের হোস্টেলের ওয়াশরুমে গোপনে সেট করা হয় ক্যামেরা। এরপর সেই ক্যামেরা দিয়ে রেকর্ড করা হতো শিক্ষার্থীদের ভিডিও। পরবর্তী সময়ে এসব ভিডিও বিক্রি করা হতো। ভারতের অন্ধ্র প্রদেশের এক ইঞ্জিনিয়ারিং কলেজে ঘটেছে এই ঘটনা। কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।  রাজ্যের কৃষ্ণান জেলার গুদলাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজের এমন ঘটনার শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় একদল শিক্ষার্থী তাদের ওয়াশরুমে গোপন ক্যামেরার খোঁজ পায়। এরপরেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির শুরু হয়। শিক্ষার্থীরা স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে বিক্ষোভ শুরু করে এবং আজ সকাল অবধি চলে। আমরা বিচার চাই বলে স্লোগান দিতে থাকে তারা।  পুলিশ ইতোমধ্যে ছেলেদের হোস্টেল থেকে বিজয় কুমার নামে এক সিনিয়র শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। বিটেকের ফাইনাল বর্ষের শিক্ষার্থী বিজয় এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইতোমধ্যে তার ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।  রিপোর্টে বলা হয়েছে, মেয়েদের হোস্টেলের ওয়াশরুম থেকে তিন শতাধিক ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। কিছু শিক্ষার্...

বিমানবালা সুরভির পায়ুপথে এক কেজি সোনা! অতঃপর...

Image
   প্রায় এক কেজি স্বর্ণ চোরাচালানের অভিযোগে ভারতে এক বিমানবালাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সুরভি খাতুন। তিনি পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওমানের মাসকট থেকে কেরালার কান্নুরে স্বর্ণ নিয়ে গিয়েছিলেন সুরভি। এ ঘটনায় তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই বিমানবালা কান্নুরের নারী জেলে রয়েছেন। ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) জানিয়েছে, বিমানবালা সুরিভর পায়ুপথে ছিল ওই স্বর্ণ। ২৮ মে কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন তিনি। সুরভিকে তল্লাশি করে প্রায় ৯৬০ গ্রাম স্বর্ণ মেলে। ভারতে এই প্রথম কোনো বিমানবালাকে চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এর আগেও বহু বার সুরভি স্বর্ণ পাচার করেছেন বলে অভিযোগ উঠেছ। এ প্রসঙ্গে ভারতের বিমান সংস্থা এখনো কোনো মন্তব্য করেনি। ঘটনার নেপথ্যে কেরালার পাচারকারী গোষ্ঠী থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা জানালেন ফখরুল

Image
  জামায়াতের সঙ্গে আমাদের যে জোট ছিল, আন্দোলনের জন্য জোট, সেটা অনেক আগেই অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩০ আগস্ট) গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতের সঙ্গে আমাদের যে জোট ছিল এটা এখন কোনো কাজ করে না। অনেক আগেই আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রোগ্রাম ঠিক করে যুগপৎ আন্দোলন করেছি সরকার পতন অবধি। এটা এখন বলবত নেই। তিনি বলেন, তবে অন্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা অব্যাহত রেখেছি। কারণ, এখনো কেয়ারটেকার সরকার আছে, এরপর নির্বাচন আছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা বজায় রাখছি, এটা জরুরি। এই মুহূর্তে আমাদের কোনো জোট নেই। আমরা জোটবদ্ধ নই।

আবারও অন্তর্বর্তী সরকারে দপ্তর পুনর্বণ্টন

Image
  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ পাঁচ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সালেহউদ্দিন আহমেদ, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং শারমিন এস মুরশিদের দপ্তর পুনর্বণ্টন করে হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনসূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছয়টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; খাদ্য মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয়; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. মুহামদ ইউনূস। প্রজ্ঞাপন অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব থাকলেও চারটি ছেড়ে দিয়েছেন তিনি। সেগুলো হলো- ভূমি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয়ে চারজনকে উপদেষ্টা হিসেবে...

ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে রাতে

Image
    একটি গভীর নিম্নচাপ যা ভারতের কচ্ছের রণ অঞ্চলে জন্ম নিয়েছে তা বৃহস্পতিবার (২৯ আগস্ট) গভীর রাতে বা আগামীকাল (শুক্রবার) সকালে সিন্ধু উপকূলে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পাকিস্তান আবহাওয়া বিভাগের (পিএমডি) বরাতে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, আজ সকাল ১০ টায় জারি করা একটি সতর্কতা বার্তায় অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য ভারত এবং দক্ষিণ পাকিস্তানে অবস্থিত লবণাক্ত কাদামাটির বিশাল এলাকা কচ্ছের রণের উপর একটি গভীর নিম্নচাপ গত ১২ ঘণ্টা ধরে খুব ধীরে ধীরে পশ্চিম/দক্ষিণ-পশ্চিমে সরে গেছে এবং এখন করাচির প্রায় ২৭০ কিলোমিটার পূর্ব/দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এটি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং গভীর রাত/ আগামীকাল সকাল নাগাদ সিন্ধু উপকূল বরাবর উত্তর-পূর্ব আরব সাগরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’ আরও বলা হয়, অনুকূল পরিবেশগত অবস্থার কারণে, নিম্নচাপটি আগামীকালের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং প্রাথমিকভাবে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে করাচি বিভাগের পাশাপাশি থারপারকার, বাদিন, ঠাট্টা, সুজাওয়াল, হায়দ্রাবাদ, তান্দো মুহাম্মদ খান, তান্...

ছাত্র আন্দোলন দমনে কাদেরের কূটকৌশল ফাঁস করলেন ইনু

Image
  আওয়ামী লীগ সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম। তিনি কোনো কথাই শোনেননি। অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি। ছাত্র-জনতার দাবি মেনে নিতে বলেছি। উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর ওপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন।’ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা এসব কথা বলেছেন। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন, ‘জয়কালে ক্ষয় নাই মরণ কালে ওষুধ নাই’-এ প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে। কারণ গত ১৫ বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন, সবই তার পক্ষে গিয়েছে। আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে ১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনা সরকারের প্রথম ৫ বছর আমি মন্ত্রী ছিলাম। পরের ১০-১১ বছরে আমরা সরকারে ছিলাম না। তবে ১৪ ...

আগামী নির্বাচনের সময় নিয়ে যা জানালেন ড. ইউনূস

Image
  দেশের সব প্রতিষ্ঠান, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের পরই নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৮ আগস্ট) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। দুই সপ্তাহ হলো বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে, পাতানো নির্বাচন করা হয়েছে। সবকিছু সংস্কারের পরই নির্বাচন হবে।’ কূটনীতিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বাধীনতার জন্য ছাত্র-জনতা প্রতিশ্রুতিবদ্ধ। শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ আহত। আমি আশা করি আপনারা আমাদের সহায়তা করতে পারেন। অনেক শিক্ষার্থী বুলেটের আঘাতে আহত হয়েছেন, অনেকের রাবার বুলেট চোখে লেগেছে।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘তরুণদের সম্মান জানাই যারা দেশের জন্য, গণতান্ত্রিক মত প্রকাশের...

সরকারী চাকুরিজীবিদের জন্য বিশাল সুখবর

Image
  সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আগামী ২৬ আগস্ট (সোমবার)। দিনটি উপলক্ষ্যে সেদিন সরকারি ছুটি থাকবে। এই ছুটির একদিন আগে সাপ্তাহিক দুই দিনের ছুটি রয়েছে। এতে করে মাঝের ওই একদিন ছুটি নিলেই মোট চারদিনের লম্বা ছুটি পাবেন সরকারি ও ব্যাংক কর্মচারীরা। অর্থাৎ শুক্র ও শনিবার (২৩ ও ২৪ আগস্ট) এমনিতেই সাপ্তাহিক ছুটি। এরপর মাঝে রবিবার (২৫ আগস্ট) আবার অফিস খোলা। সেক্ষেত্রে সেদিন ছুটি নিলেই শুক্র, শনি, রোব ও সোমবার টানা চারদিন ছুটি কাটাতে পারবেন সরকারি ও ব্যাংক কর্মচারীরা। এর আগে, গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন জানানো হয়, ২০২৪ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।

আপনিও পেতে পারেন ৯ কোটি টাকা যদি থাকে পুরনো ১ টাকার কয়েন

Image
  এখ,নকার দিনে আত্মনিভর হতে কেই না চায়। নিজে ব্যাবসা করে নিজের স্বপ্ন পূরণ করতে স,কলেরই মন চায়। ছেলে হোক বা মেয়ে স,কলেরই আত্মনিভর হতে চায়। কি,ন্তু সবসময় তো সাধ থাকলেই সাধ্য থাকে না।আর তাই নিজের ইচ্ছে স্বপ্ন থাকা সত্ত্বেও কখনও পি,ছিয়ে যেতে হয়। কিন্তু আজ আপনাকে এমন একটা কথা বলবো যার ফলে আ,পনি আপনার স্বপ্ন বলুন বা শখ সবই পূরণ করতে পারবেন এক নিমেষে। এমনকি কোটিপতি ও হতে পা,রবেন আপনি। ত,বে, তার জন্য আপনার কাছে থাকতে হবে ১টাকার কয়েন। কিন্তু, এ কয়েন যে সে কয়েন ন’য়। ১৯৮৫ সালের আগের কয়েন যদি থাকে আপনার কাছে তবে সেটা বিক্রি করে হতে পারবেন কো’টিপতি। OLX এ গিয়ে নিজের নাম রে,জিস্টার করে কয়েনটিকে বি,ক্রি করতে পারবেন।তাহলে, যাদের পুরোনো এন্টিক কয়েন জমানোর শখ রয়েছে তাঁরা আর দেরি না করে এক্ষুনি এই সুবর্ণ সু,যোগ হাতে তুলে নিন। পেয়ে যান ৯.৯৯ কোটি টাকা। আর নিমেষেই হয়ে যান কোটিপতি। ই’ন্টারনেট এর মাধ্যমে আপনি নিলামে তুলতে পারবেন পুরোনো নোট ও ক,য়েন।

অন্তর্বর্তী সরকারে ফের দপ্তর পুনর্বণ্টন

Image
  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ পাঁচ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পেয়েছেন।  মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনসূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; খাদ্য মন্ত্রণালয়; জনপ্রশাসন মন্ত্রণালয়; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. মুহামদ ইউনূস।উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়; বাণিজ্য মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়;  ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব। উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম  সাখাওয়াত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও নৌ-পরিবহন মন্ত্রণালয়। উপদেষ্টা শারমীন এস মুরশিদ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। 

মৃত্যুর আগে ফেসবুক পোস্টে যা লেখেন সাংবাদিক সারাহ

Image
   রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভির সাংবাদিক রাহানুমা সারাহর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রাহানুমা সারাহ জি-টিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারাহ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। মঙ্গলবার রাত ১১টার দিকে তার সামাজিকমাধ্যমে ফেসবুকে রাহানুমা সারাহর লেখেন- তোমার মত বন্ধু পেয়ে আমি ভগ্যবান। আল্লাহ তোমাকে সর্বদা মঙ্গল করুন। আশা করি, শীঘ্রই তোমার সব স্বপ্ন পূরণ হবে। আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত, আমাদের পরিকল্পনা পূরণ করতে পারছি না। আল্লাহ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ করুন। এর কিছুক্ষণ আগে আরও একটি পোস্টে তিনি লেখেন- জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভাল। সারাহর স্বামী সায়েদ শুভ্র বলেন, সম্পর্কের মাধ্যমে সাত বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম। গতকাল সারাহ অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত সাড়ে ১০টার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল। তিনি...

ইসরায়েলে জরুরি অবস্থা জারি

Image
ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এ জরুরি অবস্থা জারি করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্য বেশকিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এরমধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। টাইমস অব ইসরায়েল ও ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের জন্য সাইরেন বাজানো হয়েছে। এছাড়া এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে বেন গুরিয়ান বিমাবন্দরে ফ্লাইট পরিচালনাতে দেরি হচ্ছে। এছাড়া কয়েক ঘণ্টা ধরে বিমান উড্ডয়ন বন্ধ রয়েছে।