Posts

প্রণোদনার ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক, যেসকল প্রবাসী পাবেন এই সুবিধা

Image
  প্রবাসে মারা যাওয়া বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা যে ক্ষতিপূরণ পাবেন, তা বৈধ পথে দেশে আনলে তার বিপরীতেও প্রণোদনা সুবিধা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বিদেশে কর্মরত অবস্থায় মারা যাওয়া বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগদানকারী প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ অর্থ বৈধ পথে দেশে এলে তার বিপরীতে বিদ্যমান হারে প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়া হবে। সে ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ বিদেশ থেকে প্রেরিত অর্থের আয়ের উৎস নিশ্চিত হতে হবে। সেই সঙ্গে বিদেশ থেকে প্রেরিত অর্থ বৈধ পথে দেশে আসার সঙ্গে সঙ্গে টাকায় রূপান্তর করতে হবে। বাংলাদেশ ব্যাংক এ-ও জানিয়েছে যে নতুন এই সিদ্ধান্ত নির্দেশনা জারির পর থেকে কার্যকর হবে। অর্থাৎ নতুন এই সিদ্ধান্তের আগে প্রবাসে মারা যাওয়া বা দুর্ঘটনায় ক্ষতি...

হেফাজতের নতুন কমিটি গঠন, সভাপতি ও সম্পাদক হলেন যিনি...

Image
  হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে মাওলানা জুনায়েদ আল হাবিবকে, সাধারণ সম্পাদক করা হয়েছে মাওলানা মামুনুল হককে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত খাস কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম না থাকায় বিস্ময় প্রকাশ করে এই কমিটি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন– হেফাজত মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান, নায়েবে আমির আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, আল্লামা জসিম উদ্দীন, আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, আল্লামা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, ড. আহমাদ আব্দুল কাদের, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হারুন ইজহার, মাওলানা মীর ইদরিস, মুফতি সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠ...

পুতুলের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

Image
   প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের রাজনীতির শীর্ষ নেতৃত্বে আসার তেমন সম্ভাবনা দেখছেন না। গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এবারের জাতিসংঘ সফরে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে রয়েছেন তাঁর মেয়ে এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিষয়ভিত্তিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ পুতুল। ফলে তিনিও শেখ হাসিনার হাত ধরে রাজনীতির বড় মঞ্চে আসছেন কিনা তা নিয়ে সাংবাদিক মহলে চলছে জল্পনা-কল্পনা। বিষয়টি জানতে ওই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীকে। নিউইয়র্কে সেই বিষয়টি খোলাসা করলেন প্রধানমন্ত্রী। প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলা মিট দ্য বাংলাদেশ প্রেসের এই আয়োজনের অধিকাংশ জুড়েই ছিল নিষেধাজ্ঞা আর নির্বাচনের প্রসঙ্গ। মার্কিন ভিসানীতির ঘোর সমালোচনা করে শেখ হাসিনার আশ্বাস, ভয় পাওয়ার কিছু নেই। এ সময় অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল দলের নেতৃত্বে আসছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে শেখ হাসিনা জানান, তার (পুতুল) নেতৃত্বে আসার সম্ভাবনা খুবই কম। প্রধানমন্ত্রী বলেন...

পুতুলের বাংলাদেশে আসা নিয়ে এবার যা জানা গেল

Image
  অক্টোবরে ঢাকায় পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলনের ভেন্যু বদলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল এই সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন কি না এমন আলোচনার মধ্যে এই সিদ্ধান্ত এল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। গণহত্যার দায়ে হাসিনার বিরুদ্ধে তদন্ত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে। এরমধ্যে কিছু মামলায় অভিযুক্ত করা হয়েছে বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে। এমন পরিস্থিতিতে অক্টোবরে পূর্ব নির্ধারিত আঞ্চলিক সম্মেলন ঢাকায় হবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। কারণ পুতুল ঢাকায় এলে তাকে গ্রেফতার করা হবে কি না এ নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে আপাতত এমন কোনো সমীকরণ নিয়ে ভাবতে হচ্ছে না। ঢাকার একটি সূত্র নিশ্চিত করেছে, ঢাকার পূর্ব ঘোষিত সম্মেলন হবে ভারতের নয়াদিল্লিতে। ফলে পুতুলকেও আসতে হচ্ছে না। সূত্রটি বলছে, আগামী ১৪ থেকে ১৮ অক্টোবর নয়াদিল্লিতে সম্মেলনটি হবে। ঢাকা এবং দিল্লির কূটনীতিক সূত্রের ভাষ্য, আন্তর্জাতিক প...

জানা গেল কী হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর

Image
  ২৬ সেপ্টেম্বর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা শোনা যাছে। একেক জন একেক কথা বলছেন। কেউ কেউ মজা করছেন, আবার কেউ আসলে কি হবে তা জানতেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, টেলিগ্রামের একটি অ্যাপ আসলে এই আলোচনার নেপথ্যে। টেলিগ্রামভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে ২৬ সেপ্টেম্বর। গেমিং বটটির নাম ‘হামস্টার কমব্যাট’। যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি (কয়েন, কি ইত্যাদি) অর্জন করা যায়। ফেসবুক, এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন। তারা দাবি করেছেন, ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন। তবে এর সত্যতা যাচাই করা যায়নি। আবার কেউ কেউ বলছেন, টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে। মাঝেমধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকের কারণে ‘হামস্টার কমব্যাট’ বেশি পরিচিতি পেয়েছে। এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন, যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত, তাহলে মানুষ আর কাজ করত না! তাদের প্রশ্ন, হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে যদি ...

যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন সমন্বয়ক হাসনাত!

Image
  এক বছর আগে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সমন্বয়ক হাসনাত তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে এসব কথা বলেন। পোস্টটিতে তিনি বলেন, কাছে আসার 'রঙিন দিনেরা', ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্পে পরিণত হওয়ায় জীবন থেকে মৃত্যুই পরম কাঙ্খিত বলে মনে হয়েছিল তার।সকাল ৭ টার দিকে করা তার এই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো : "আমি যেকোনো সময় আত্মহত্যা করতে পারি। ঠিক যতগুলো কারনে আমার বন্ধু মনজু গতকাল এসএম হলে আত্মহত্যা করেছে,আত্মহত্যা করার জন্য আমার কাছেও ঠিক ততোগুলো কারন রয়েছে। উদ্যাম তারুণ্য-পেরোনো প্রান্তিক বয়সে এসে, সেন্ট্রাল লাইব্রেরির নির্জনতায় বসে মাঝে-মাঝে আমি ভাবি- আমি এখন পরিচয়হীন,পরিচর্যাহীন-বেকার। আমি না ছাত্র, না পেশাজীবী। না কারো দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার এখন হয়েছে, না আমার দায়িত্ব নিতে সমাজের আর আগ্রহ রয়েছে। অর্থাভাবে ভীষণভাবে জর্জরিত। আত্মবিশ্বাস ভয়াবহ তলানিতে। মানুষিকভাবেও ভীষণ বিপর্যস্ত। কাটছাট করে এই দুর্মূল্যের বাজারে সত্তর টাকায় সারাদিন পার করতে হয়। 'কড়...

যেসব জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হলো

Image
  দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারণ করা জেলা পরিষদ চেয়ারম্যানদের তালিকা দেখতে এখানে   ক্লিক   করুন। এদিকে, স্থানীয় সরকার বিভাগ থেকে আরেকটি প্রজ্ঞাপনে ৪৯৫টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করেও প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররা অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে আইন সংশোধনের এ উদ্যোগ নেওয়া হয়।