বিএনপির যে নেতাকে বহিষ্কার করা হলো

 


ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে। এবার বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম তাজুল ইসলামকে বহিষ্কার করেছে দল। শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম তাজুল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Comments

Popular posts from this blog

প্রণোদনার ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক, যেসকল প্রবাসী পাবেন এই সুবিধা

হেফাজতের নতুন কমিটি গঠন, সভাপতি ও সম্পাদক হলেন যিনি...

পুতুলের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী